হরিরামপুরে ড্রেজার ও বাল্কহেডসহ ২৪ জন আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ মে ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে ড্রেজার ও বাল্কহেডসহ ২৪ জন আটক

মোঃরাসেল মিয়া মানিকগঞ্জ থেকেঃ

আজ ২৭ মে রোজ মঙ্গলবার বেলা ৭ ঘটিকায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ইলিশপুর থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন, বিসিজি আউট পোষ্ট (পাটুরিয়া-শিবালয়) টিমের নেতৃত্বে ৫টি ড্রেজার, ৩ টি ব্লাল্কহেডসহ ২৪ জন আটক করা হয়।

এর মধ্যে বিএনপির ২ জন পদধারী নেতাকে আটক করা হয়।
আটককৃত বিএনপি পদধারীদের মধ্যে একজন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম,আরেকজন হলো সুতালড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিল্টন।

কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ জানান, কোস্টগার্ডের রুটিন টহল চলাকালে ধুলশুড়া ঘাট এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকাসহ ২৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের টাকাসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হচ্ছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়টি নিয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা মুঠোফোনে সাংবাদিকদের জানান,পদ্মা হতে রাতের আধারে বালু উত্তোলনের জন্য আটকের বিষয়টি আমি শুনেছি, অবৈধভাবে পদ্মা হতে কেউ যদি বালু উত্তোলন করে অথবা জড়িত থাকে, এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নিবে সেটার ওপর আমরা অটল থাকবো।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান জানান,আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১০

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১১

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১২

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৪

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৫

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৬

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৭

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৯

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

২০

Design & Developed by BD IT HOST