সিলেট ভূমি অধিগ্রহণ অফিস ভূয়া এফিডেভিট দিয়ে ৩০ লক্ষাধিক টাকা আত্মসাৎ। - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৮ মার্চ ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট ভূমি অধিগ্রহণ অফিস ভূয়া এফিডেভিট দিয়ে ৩০ লক্ষাধিক টাকা আত্মসাৎ।

সিলেট থেকে নিজস্ব প্রতিনিধিঃ

সিলেট ভূমি অধিগ্রহণ অফিসের সার্ভেয়ার রফিক ও কানুনগোর যোগ সাজসে ভূয়া এফিডেভিট দিয়ে ৩০ লক্ষাধিক টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গিয়েছে।
এবিষয়ে খোঁজ করে এফিডেভিট মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালত কর্তৃক অনুসন্ধানে এ ধরনের কোন এফিডেভিট অত্র আদালত থেকে হয় নাই। ভূয়া এফিডেভিটের মাধ্যমে ভূয়া মালিক সাজিয়ে সরকারের ৩০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জের রণকেলী উত্তর গ্রামের রুবি খানম চৌধুরী এলএ কেস নং- ০৮/২০২০-২১ নম্বর এল এ মামলা মূলে অধিগ্রহণকৃত ২৮ নম্বর জেএল স্থিত রণকেলী মৌজার ১১৪৮ নম্বর খতিয়ানের ২৫৭৩ নম্বর দাগে ০.১৪৫০ একর ভূমির ক্ষতিপূরণ গ্রহণের জন্য আবেদন করেন। বর্ণিত খতিয়ানটি পর্যালোচনায় দেখা যায়,রেকর্ডীয় মালিক আব্দুল ওয়াহিদ চৌধুরী পিতা আব্দুল হাসিন চৌধুরী কিন্তু নথিতে দাখিলকৃত দলিল পর্যালোচনায় দেখা যায় রেকর্ডীয় মালিক আব্দুল ওয়াহিদ চৌধুরী পিতা সরাফত আলী চৌধুরী। রুবি খানম চৌধুরী দলিল মূলে মালিকানা দাবি করেন।
এসএ রেকর্ডীয় মালিক আব্দুল ওয়াহিদ চৌধুরী পিতা আব্দুল হাসিন চৌধুরী ও রুবি খানম চৌধুরীর দাখিলকৃত দলিলের সরাফত আলী চৌধুরী একই ব্যক্তি বলে রুবি খানম চৌধুরী গোলাপগঞ্জ পৌরসভার স্থানীয় কাউন্সিলর ফারুক আলী ১৫/১১/২০২২ ইং তারিখে একটি প্রত্যয়ন দেন। যা এলএ অফিসার কর্তৃক গ্রহণযোগ্য হয় নাই। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গত ২২/১২/ ২০২২ ইং ০৫.৪৬.৯১০০.০১২.৩৩.০০২.২২.৭৭৮ নং স্মারকে নামের সঠিকতা যাচাইয়ের জন্য গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে একখানা চিঠি দেন। এদিকে ভূমি অধিগ্রহণ অফিসের সাভেয়ার রফিক ও কানুনগো স্থানীয় মুর্শেদ চৌধুরী নামে এক ব্যক্তির নামে মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালত, সিলেট এর নামে একটি ভূয়া এফিডেভিট তৈরি করেন। এফিডেভিটে মুর্শেদ চৌধুরী আব্দুল হাসিন চৌধুরীকে নিজের নানা বলে উল্লেখ করেন এবং আব্দুল হাসিন চৌধুরী ও সরাফত আলী চৌধুরী একই ব্যক্তি বলে দাবী করেন। এই এফিডেভিট দিয়ে গোলাপগঞ্জ পৌরসভার মেয়রের কাছ থেকে আব্দুল হাসিন চৌধুরী ও সরাফত আলী চৌধুরী একই ব্যক্তি বলে প্রত্যয়ণ পত্র সংগ্রহ করেন। এই প্রত্যয়ণপত্রের আলোকে রাণাপিং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হরিদাস বিশ্বাস ০৬/০২/২০২৩ ইং গোলাপগঞ্জ পৌরসভার মেয়র কর্তৃক দাখিলকৃত প্রতয়ণের আলোকে নামের সঠিকতা পাওয়া যায় বলে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে ২১ নং স্মারকে চিঠি দেন। গোলাপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ আব্দুল হালিম মজুমদার ০৮/০২/২০২৩ইং রাণাপিং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হরিদাস বিশ্বাস এর পত্রের আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। উর্পযুক্ত প্রত্যয়ন ও চিঠির আলোকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সিলেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী স্মারক নং-৩১.৪৬.৯১৩৮.০০১.০৮.০০২.২২.৯০ নং স্মারকে অনুরোধ করেন। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গত ২০/০৩/২০২৩ ইং ৩০ লক্ষাধিক টাকার বিল প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১০

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১১

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৪

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৫

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৬

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৭

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৮

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৯

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

২০

Design & Developed by BD IT HOST