নিউজ এডিটর
৪ অগাস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির ছয় প্রার্থী মাঠে,এককভাবে শক্ত অবস্থানে জামায়াত।

মোঃ রমজান আলী (ঝিনাইদহ)প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে দলটির ছয়জন মনোনয়নপ্রত্যাশী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে,জামায়াতে ইসলামী অনেক আগেই প্রার্থী ঘোষণা করে এককভাবে মাঠে সক্রিয় রয়েছে।আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল,বলয়ভিত্তিক রাজনীতি এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বিভক্তি অনেক পুরনো। জুলাই বিপ্লবের পর এই বিভাজন আরও প্রকট হয়। বর্তমানে সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত বলয় ও অনুসারীদের নিয়ে আলাদা আলাদা গণসংযোগ চলছে।বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,কণ্ঠশিল্পী ও সাবেক জাসাস নেতা মনির খান,বিএনপির কৃষক দলের নেতা ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন এবং কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সিদ্দিক।প্রার্থীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দলের প্রতি দীর্ঘদিনের ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরছেন। তারা আশাবাদী, কেন্দ্রীয় হাইকমান্ড এসব বিবেচনায় নিয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থী চূড়ান্ত করবেন। এর মধ্যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন,দীর্ঘদিন ধরে দল ও আন্দোলনে সক্রিয় থেকে হামলা-মামলার শিকার হয়েছি। আশা করি দল মূল্যায়ন করবে।মেহেদী হাসান রনি জানান, বাবা শহিদুল ইসলাম তিনবারের এমপি ছিলেন। বাবার ইমেজ ও নিজের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনে সফল হতে চাই।কন্ঠশিল্পী মনির খান বলেন,মহেশপুর কোটচাঁদপুরে বিএনপি শক্ত অবস্থানে আছে।দলীয় নির্দেশনা অনুযায়ী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি।জনগনের দারপ্রান্তে যাচ্ছি বালো সারা পাচ্ছি।দল যাকে মনোনয়ন দিবেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয় করতে হবে। এদিকে জামায়াতে ইসলামী দলীয়ভাবে অধ্যাপক মতিয়ার রহমানকে প্রার্থী ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় এই নেতা একক প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে ভালো অবস্থানে রয়েছেন বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।মতিয়ার রহমান বলেন, এই আসনে জামায়াতের জনভিত্তি ঐতিহাসিকভাবেই শক্তিশালী। সাধারণ মানুষ বিএনপির কোন্দল ও বিভাজনের বিষয়টি বুঝে গেছে। জানা গেছে, নারীদের ভোট নিশ্চিত করতে জামায়াত নারী নেত্রীদের সক্রিয়ভাবে ঘরোয়া বৈঠক,সভা-সেমিনারে যুক্ত করছে।অন্যদিকে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে সাংগঠনিক তৎপরতা চালালেও এখন পর্যন্ত তাদের কাউকে মাঠে গণসংযোগে দেখা যায়নি। উল্লেখ্য, ঝিনাইদহ-৩ আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা তিনবার বিএনপির শহিদুল ইসলাম জয়ী হন। কিন্তু ২০০৮ সালে তিনি তৃতীয় অবস্থানে চলে যান। ওই নির্বাচনে আওয়ামী লীগের শফিকুল আজম খান চঞ্চল বিজয়ী হন, জামায়াতের মতিয়ার রহমান দ্বিতীয় হন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও বর্তমান বিভাজনের কারণে আসনটি কার দখলে যাবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দলীয় কর্মীদের মধ্যেই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST