ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ মে ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী ও ৩ জন পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত কাঁটাবাড়ী বাংলা স্কুলের উত্তরে “বন্ধন ভিলা” নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর চাউলিয়া পট্টির জহির উদ্দিনের মেয়ে মোছা. রুপা বেগম (৩৬), ৬ মাস; বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী মোছা. মুন্নি (২১), ৪ মাস; দিনাজপুর সদর উপজেলার রামগড় কালিতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে শিউলী আক্তার, ২ মাস; নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৯), দেড় মাস; পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), দেড় মাস; টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চম্পা (২২), ১ মাস এবং দিনাজপুরের গণেশতলা এলাকার শেখ হিরন শাহ (৪৫), ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন।

আটকের সময় এলাকাবাসী এবং অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক ও পুলিশের কাছে দাবি করেন, বাড়ির মালিক রফিকুল ইসলাম টিটো ও তার স্ত্রী নুপুর ওরফে নিশি এ কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তারা পলাতক ছিলেন।

থানার এসআই বুলু মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন মেয়ে ২ জন খদ্দের এবং ভাড়াটিয়াসহ মোট ৭ জনকে আটক করা হয়। আটকের সময় পতিতাবৃত্তির বিভিন্ন উপকরণ, ইয়াবাসহ মাদক সেবনের আলামত পাওয়া গেছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১০

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১১

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১২

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৩

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৪

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৫

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৬

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৭

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৮

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৯

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

২০

Design & Developed by BD IT HOST