সন্ধ্যা হলে রংপুর খামার মোড়ে পরীরা নামে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ধ্যা হলে রংপুর খামার মোড়ে পরীরা নামে

নিজস্ব প্রতিনিধিঃ

রংপুর শহরের এমন কিছু জায়গা আছে, যেখানে সন্ধ্যা নামলেই শহর যেন একটু থমকে দাঁড়ায়, একটু স্বপ্নে ঢুকে পড়ে। খামার মোড় ঠিক তেমনই এক জায়গা—যেখানে বাস্তব আর কল্পনার মাঝে একরকম মায়াবি আলোর পর্দা পড়ে যায়।

সন্ধ্যার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ শহরের বিভিন্ন স্কুল কলেজের স্বপ্নবাজ তরুণ-তরুণীরা আড্ডা গল্পে মেতে ওঠে। কারো হাতে চা-কফির কাপ, আর মুখে আধা-কথা, আধা-কবিতা। কেউ টিউশনি শেষ করে ক্লান্ত চোখে হলেও হাসিমুখে হাজির হয় মোড়ে। কেউ আবার শুধু বন্ধুদের সঙ্গে খানিক গল্প করতেই আসে এখানে। কেউবা আসে রোমান্টিকতা নিয়ে, কেউবা আসে প্রিয় সঙ্গীনের খোঁজে আবার কেউ আসে শুধু এই জায়গার প্রেমে পড়ে।

খামারবাড়ির মোড় তখন আর সাধারণ কোনও মোড় থাকে না—তা যেন এক যাদুকরী মঞ্চ। মোবাইলের ফ্ল্যাশে মুখ আলোকিত হয়ে ওঠে, হাসির ঢেউ গড়ায় চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে। টং দোকানে বাজে কোন বিরহ বা রোমান্টিক গান। আবার ঝিরঝিরে বাতাস এসে বলে “এই গল্পগুলো হারিয়ে যেও না।”

এই মোড়ে প্রেম হয়, কবিতা লেখা হয়, স্বপ্ন আঁকা হয়। কেউ কেউ দূরে বসে গল্প শুনে, কেউ আবার আকাশের তারা গোনে। কেউ কাউকে মন খুলে ভালোবাসার কথা বলার সাহস খুঁজে পায় এখানেই। তাই তো মনে হয়—সন্ধ্যা হলে খামারবাড়ির মোড়ে পরীরা নামে।

এরা আসলে বাস্তবেরই পরী—চোখে স্বপ্ন, মুখে হাসি, আর মনের মধ্যে অনেক অজানা গল্প। রংপুর শহরের ব্যস্ততায় এই মোড়টা যেন এক অদৃশ্য কাব্যিক বিরতি—যেখানে কেউ কাউকে পায়, কেউ কাউকে হারায়, কেউ বা শুধু নিজেকেই নতুন করে খুঁজে পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST