জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে  মোঃ ইমরুল আহসানঃ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় সিটি কর্পোরেশন কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আওতাধীন নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম লিফলেট বিতরণ চলমান রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তারের স্থান হটস্পট সমূহে স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ এর কর্মকর্তা জানায়, সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিডব্রেকার সমূহে রং করন এবং জেব্রাক্রসিংয়ের কাজ চলমান আছে। সড়ক বিভাগধীন সকল প্রকার প্রকল্প বাস্তবায়নে ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগ এর মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে মর্মে সহযোগিতাও কামনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা জানান, ময়মনসিংহের সকল উপজেলার বিতর্কিত রাস্তার নাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। এছাড়াও ধোবাউড়া উপজেলায় ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের মেরামত উপজেলা রাজস্ব তাহবিল হতে মেরামত কাজ চলমান রয়েছে।

গণপূর্ত বিভাগে এর কর্মকর্তা জানায়, মডেল মসজিদ সমূহের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করা হয়েছে। ত্রিশাল মডেল মসজিদের বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলমান এবং ফুলবাড়িয়া মডেল মসজিদ হস্তান্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সভায় বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা ও পর্যালোচনা এবং আন্ত:বিভাগীয় সমস্যাদির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতি বক্তব্য জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়নে আমাদের সকলের কাজ করা একান্তই কর্তব্য। তাই এই জেলার উন্নয়নে আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, এ জেলার উন্নয়নমূলক যে কোন কাজে এবং যে কোন সমস্যার সমাধানে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সব সময় সহযোগিতা দিয়ে পাশে থাকবে।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST