নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলেঙ্গায় মানব পাচারকারী, এনজিও ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার,টাঙ্গাইলটাঙ্গাইলের এলেঙ্গায় মানব পাচারকারী, চাঁদাবাজ, এনজিও ব্যবসায়ী, প্রতারক ও ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে এলেঙ্গার সচেতন জনসাধারণ। ১৭ ই আগস্ট দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজন করা হয়। এতে এলেঙ্গার ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাছুদুর রহমান মিলন।একত্বতা ঘোষণা করেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন ও কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বাবু সুমন ঘোষ এবং এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ।এ ছাড়াও একাত্মতা ঘোষণা করেন জাতীয় পার্টি কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আব্দুর রাজ্জাক,এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম মোল্লা ও এলেঙ্গা পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়া।আরো একাত্মতা ঘোষণা করেন জেলা ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান ও হৃদয় মোল্লাসহ ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ।আরো একাত্মতা ঘোষণা করেন, টাঙ্গাইল জেলা হকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ মোল্লা, আলমগীর ও গাজিউর রহমান গাজীসহ সকল সদস্যবৃন্দ।বক্তারা বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এলেঙ্গা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা ও ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্য স্থানটি বেছে নেওয়া হয়। এখান থেকে দেশের যেকোন প্রান্তে যাওয়া যায়। যে কারণে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে এই এলাকায়। সুষ্ঠু ও সুন্দরভাবে চলছিল এই এলাকার জনসাধারণ। কিছুদিন পূর্বে মতিউর নামে একজন মানব পাচারকারী আদম ব্যবসায়ী , এনজিও ব্যবসায়ী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল।এর সাথে স্থানীয় দুই একজনকে লোভ দেখিয়ে সাথে রাখা হতো। স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি, ছাত্র সমন্বয়ের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি দের ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে এই প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল। কিছুদিন পূর্বে এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতির মাধ্যমে চাঁদাবাজির টাকা ফেরত দেওয়ার প্রমানসহ বিভিন্ন অপকর্মের প্রমাণ রয়েছে।অবিলম্বে এই চাঁদাবাজ, আদম ব্যবসায়ী মতিউর গং দের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে টাঙ্গাইল জেলা সহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST