নিউজ এডিটর
২৮ অগাস্ট ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমের ওষুধ খাওয়ায়ে পিতাকে হত্যা

ষ্টাফ রিপোর্টার,টাঙ্গাইলঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের জামিল (২০) অতি মাত্রায় ঘুমের ওষুধ সেবন করিয়ে নিজ পিতা সুমনকে (৪৭) হত্যার অভিযোগ উঠেছে। গত ২০ আগস্ট এ ঘটনা ঘটিয়েছে বলে ২৭ আগস্ট স্বীকারোক্তি দিয়েছে জামিল। ঘাটাইল থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা বীরমুক্তিযোদ্ধা নুরুল হক খান জানায়, রাশিদুল হক খান সুমন আমার ছেলে আর সুমনের ছেলে জামিল, আমার ছেলের ঘরের নাতি। সুমন গ্রামের পাশেই ধলাপাড়া বাজারে ওষুধের ফার্মেসি ব্যবসা করতো। প্রায় বছর চারেক আগে পারিবারিক কলহের জেরে সুমনের স্ত্রীর সাথে সুমনের ছাড়াছাড়ি হয়। কি কারণে বাবা সুমনকে ছেলে জামিল হত্যা করলো তাহা বুঝতে পারছিনা। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।প্রতিবেশি ও স্থানীয়রা জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ২০ আগস্ট বুধবার রাতে সুমন ও তার ছেলে জামিল এক ঘরের ঘুমিয়েছিলো।গত কয়েকদিন ধরে তার বাবা সুমন অসুস্থ থাকায় এই সুযোগে ছেলে জামিল অসুখের ওষুধ বলে বাবা সুমনকে অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরের দিন ২১ আগস্ট বৃহস্পতিবার জামিল লাশটি গুম করতে না পেরে, হার্ট অ্যাটাক করে সুমনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেশিদের জানায়। লাশের অবস্থা দেখে দু-একজন প্রতিবেশিদের মনে সন্দেহ হলেও ওই দিনই সন্ধ্যায় লাশের দাফন সম্পন্ন করেন বলে জানায় এলাকাবাসী। এ ঘটনার ৩ দিন আগেই জামিল লাশ গুম করতে বাড়ির পেছনে গর্ত করে খড়কুটো দিয়ে গর্তটি ডেকে রেখেছিল। ৭ দিন পর গর্তের বিষয়টি এবং সুমনের লাশের অবস্থা দেখে সন্দেহ থাকায় প্রতিবেশিরা জামিলকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে জামিল স্বীকার করে সুমনের মৃত্যু নিশ্চিত করতে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর লাশ গুম করতে গর্তটিও খুঁড়েছিলেন তিনি। হত্যাকারি জামিলের স্বীকারোক্তি শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘাটাইল থানা পুলিশ জামিলকে আটক করেন।এসময় নিহতের বাবা বীরমুক্তিযোদ্ধা নুরুল হক খান ২৭ আগস্ট বুধবার রাতে ছেলে সুমন হত্যার বিচার দাবীতে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এ বিষয়ে জানায়, অভিযোগ হাতে পেয়েছি, আসামী জামিল থানায় আটক রয়েছে। আসামীকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST