সিলেটে স্কুল শিক্ষিকা মিলি দে লাশ উদ্ধারের ঘটনায় মামলা, মৃত্যুর কারণ অজানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ সেপ্টেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে স্কুল শিক্ষিকা মিলি দে লাশ উদ্ধারের ঘটনায় মামলা, মৃত্যুর কারণ অজানা

নিজস্ব প্রতিনিধি,সিলেটঃ

সিলেট নগরের লামাবাজার এলাকা থেকে এক স্কুল শিক্ষিকা মিলি দে (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ৫ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে জানান সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি জানান, ময়না তদন্ত শেষে শুক্রবারই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্কুল শিক্ষিকার মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার রাতে লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়।নিহত মিলি দে (২৫) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে।

জানা যায়, মা সঞ্চিতা দে’র সাথে লামাবাজারের ওই বাসায় থাকতেন মিলি। তিনি নগরের কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে মিলি দে’র ঝুলন্ত লাশ দেখতে পান।ঝুলন্ত অবস্থা থেকে মিলিকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১০

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১১

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১২

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৩

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৪

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৫

হালদার সাত কিলোমিটার খনন

১৬

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৯

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

২০

Design & Developed by BD IT HOST