নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানায় কানায় পূর্ণ সিনেট ভবন,ডাকসু নির্বাচনের ফলাফলের অপেক্ষায় দেশবাসী

নিজস্ব ডেস্ক :ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৯ ঘণ্টা পেরোতে চললেও এখনও ফল ঘোষণা করা হয়নি।ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এতে ভবনের কনফারেন্স কক্ষটি জনসমুদ্রের রূপ নিয়েছে।এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, সিনেট ভবনের হল নয়, ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।এতে বলা হয়,আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার কিছু আগে শিক্ষার্থীরা জড়ো হলে সিনেট ভবনের মিলনায়তনটি মুহূর্তেই ভরে যায়। এরপর থেকে ক্রমাগত ভিড় বাড়তেই থাকে।অপরদিকে,শাহবাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে উৎসুক জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়।এরপরপরই নানা অভিযোগ-পাল্টা অভিযোগ আসে। পরে বিকেল ৫টা নাগাদ ভোট গণণা শুরু হয়। কিন্তু এখনও কোনো ফলাফল আসেনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST