ধাওয়া করে চুরি করা চালসহ পিকআপ ভ্যান ধরল পুলিশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধাওয়া করে চুরি করা চালসহ পিকআপ ভ্যান ধরল পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকার তনুরত্ন দোকান থেকে পিকআপ ভ্যানে চাল চুরি করে যাওয়ার পথে ধাওয়া করে চালসহ একটি ট্রাক আটক করে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
রাতে টহলরত পুলিশের সদস্যরা তনুরত্ন দোকানের সামনে একটি পিকআপভ্যানে চাল ওঠানো হচ্ছে দেখে সদর থানার ওসি এস এম আমানুল্লাহকে জানান।

পরে ওসি মোটরসাইকেলযোগে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালসহ পিকআপটি সিঙ্গাইরের দিকে পালিয়ে যায়।
পরে ওসি এস এম আমানুল্লাহ সিঙ্গাইর থানাসহ আশেপাশের ইউনিটকে জানান। ওসির নেতৃত্বে পুলিশের গাড়ি সিঙ্গাইরের দিকে রওনা করে। পিকআপভ্যানটি সিঙ্গাইর থানা পুলিশের ধাওয়া খেয়ে মানিকগঞ্জের দিকে আসতে থাকে। সদর থানা পুলিশ এটা বুঝতে পেরে পিকআপের পিছনে ধাওয়া করে মানিকগঞ্জের দিকে আসতে থাকে। এবং সদর থানা পুলিশের অন্য টিম জরিনা কলেজ মোড়ে ব্যারিকেড সৃষ্টি করে। সামনে পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যান রেখে চালক ও অন্যরা দ্রুত পালিয়ে যায়। আধা ঘণ্টা সময় ধরে এই অভিযান চলে বলে জানান ওসি এস এম আমানুল্লাহ।
পিকআপভ্যানে ২৫ কেজির ১৩৩ বস্তা চাল ছিল। জব্দকৃত পিকআপভ্যানের সূত্র ধরে চোর ধরার কাজ চলমান রয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১০

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১১

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১২

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৪

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৫

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৬

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৭

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৮

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৯

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

২০

Design & Developed by BD IT HOST