মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

অভিযোগ বার্তা ডেস্কঃ

“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

আলোচনায় বক্তারা বলেন, মানিকগঞ্জের পর্যটন খাতকে ঘিরে বিরাট সম্ভাবনা রয়েছে। পদ্মা, ধলেশ্বরী ও যমুনার মতো নদীঘেরা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিসৌধ ও গ্রামীণ ঐতিহ্য পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ হতে পারে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজীকরণ, নিরাপত্তা ও প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেয়া হলে মানিকগঞ্জ শুধু দেশি নয়, বিদেশি পর্যটকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। বিশেষ করে ধলেশ্বরীর চরাঞ্চল, পদ্মার শস্যভাণ্ডার, ঐতিহ্যবাহী কুটিরশিল্প, খেজুরগুড়, মিনি কক্সবাজার খ্যাত পদ্মার তীর এবং কালীগঙ্গার পাড়ে পর্যটনে নতুন দিগন্ত খুলতে পারে। এ আয়োজনে অংশগ্রহণকারীরা আগামী দিনে মানিকগঞ্জ দেশের অন্যতম পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১০

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১১

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১২

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৪

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৫

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৬

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৭

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৮

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৯

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

২০

Design & Developed by BD IT HOST