নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে গিয়ে এক নারী নাট্যকর্মীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন।২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামের দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাঁকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তাঁর সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দুইটার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাত পরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা তাঁর আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ভুক্তভোগী ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াও চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST