নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও এর ঘোষনা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে সারের মারাত্মক অভাবের সংকটে পড়েছেন কৃষকেরা। বিভিন্ন ডিলারের কাছে টাকা নিয়ে ঘুরেও যখন সার পাচ্ছেন না, তখন ক্ষুব্ধ কৃষকরা ঘোষণা করেছেন—যদি শীঘ্রই খোলা বাজারে সার সরবরাহ করা না হয়, তবে তারা ইউএনও ও কৃষি অফিস ঘেরাও করবেন। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘোষণা দেন স্থানীয় কৃষক আব্দুল রাজ্জাক। কৃষক আব্দুল রাজ্জাক বলেন, আলু চাষীরা ধাপে ধাপে রোপণ ও বিক্রির পরিকল্পনা করছেন। কিন্তু সারের অভাবে তাদের পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। ডিলাররা বলছেন, মাসে মাত্র একদিন সার দেওয়া হবে, তাহলে বাকি ২৯ দিন আমরা কোথায় যাব । তাই সারের খোলাবাজারে বিক্রির দাবি জানাচ্ছি। মহিষমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি ৩৫ থেকে ৪০ বিঘা জমিতে চাষ করি। সারের জন্য ভিক্ষা করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, ফলে ফসলের ফলন কমছে। পকেটে টাকা রয়েছে, তবে সার নেই এটা কি ন্যায্য। ৮ নং বড়বাড়ি গ্রামের কৃষক সাদেকুল ইসলাম মন্তব্য করেন, ডিলাররা বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু সার দিচ্ছেন না। আমরা চাই সরকার যেন খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি সার সরবরাহ করে, যাতে কৃষকরা সহজেই খাদ্য উৎপাদনে সহায়তা পান। খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি সাবুল ইসলাম জানান, ২০২৩ সালের প্রজ্ঞাপনে উল্লেখ আছে, বিসিআইসি ডিলারদের বরাদ্দকৃত সারের ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। এটি কার্যকর হলে সারের সংকট নিরসন হবে। আমরা প্রজ্ঞাপন কার্যকরের দাবিতেই রাস্তায় নেমেছি। তিনি আরও বলেন, অন্য জায়গা থেকে সার আনতে গেলে সরকার তা জব্দ করে। ডিলাররা সপ্তাহে একদিন সার দিতে পারে, কিন্তু কৃষকরা ২৯ দিন কোথায় যাবে? মানববন্ধনে উপস্থিত ছিলেন—বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন,সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলী সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST