সাটুরিয়ায় সন্তানদের হাতে মায়ের মৃত্যু! ছেলে-বউসহ আটক- ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় সন্তানদের হাতে মায়ের মৃত্যু! ছেলে-বউসহ আটক- ৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে গেছে এলাকাবাসী। মাকে হত্যার অভিযোগে ছেলেসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাতে নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করে।

গ্রেপ্তাররা হলেন, নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী, পুত্রবধূ পার্বতী রানী রাজবংশী ও নাতি পিয়াস রাজবংশী।

গত সোমবার (২০ অক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার একটি ডোবা থেকে লক্ষ্মী রাজবংশীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে।

নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী আবেগঘন কণ্ঠে বলেন, “রোববার রাতে মাকে ঘরে না পেয়ে সারারাত খুঁজেছি। সকালে দেখি ডোবায় ভাসছে মায়ের মরদেহ। মা প্যারালাইসিস রোগী ছিলেন, নিজে যেতে পারেন না। বড় ভাই আর তার পরিবারই মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।”

স্থানীয় এক বাসিন্দা জানান, “মা-পুত্রের এ ভয়াবহ ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। লক্ষ্মী রাজবংশী চলাফেরা করতে পারতেন না। তাই ডোবায় মরদেহ পাওয়া সন্দেহজনক। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই বছর ধরে মা আমার কাছে ছিলেন। বড় ভাই জোর করে নিয়ে যায়। তারপরই এই মর্মান্তিক পরিণতি। আমি মায়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, “মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এক মায়ের জীবন শেষ হলো নিজের সন্তানের নিষ্ঠুরতায়, এ ঘটনায় পুরো সাটুরিয়া এখন ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST