কুড়িগ্রামে পৃথক পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও বিদেশী মদসহ ৪ জন আটক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২০ এপ্রিল ২০২৩, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে পৃথক পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও বিদেশী মদসহ ৪ জন আটক

রেখা মনি, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।তারি ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গতরাত ১৯ এপ্রিল সন্ধার দিকে আনুমানিক ৭ টার দিকে ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনন্তপুর(বুড়াটারী) গ্রামস্থ বাঁশঝাড়ের মধ্য হতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।অপরদিকে কচাকাটা থানা পুলিশ একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি গ্রামস্হ হাপাটারি সুইচ গেইট সংলগ্ন এলাকা থেকে কচাকাটা সরকারটারী এলাকার মাদক কারবারি রোস্তম আলী (৪০) ১০ বোতল অফিসার চয়েস মদসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।

কচাকাটা থানা ওই রাতে আরো এক অভিযানে একই দিনে ভূরুঙ্গামারী থানার নলেয়া এলাকার মাদক কারবারি সুরুজ আলী (২৫) কে ৪৬ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।এছাড়াও অদ্য ২০ এপ্রিল কচাকাটা থানা পুলিশের আরও একটি অভিযানে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি রোড়স্হ পশ্চিম খামার গ্রামস্হ আজির চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ভোর আনুমানিক ৪.৩০ মনিটের দিকে কচাকাটার পূর্ব কেদার এলাকার মাদক কারবারি বনি ইসলাম (২০) কে ০১ বোতল Magic Moment ৩৭৫ এমএল ও Kingfisher ৬৫০ এমএল বিদেশী মদ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।
এদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১৯ এপ্রিল রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন ৬নং জয়মনিহাট ইউপিস্থ বড় খাটামারী এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সাবানা খাতুন, এর বসতবাড়ির শয়নঘরের ভিতর থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST