অগ্রণী ব্যাংকের দুই লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার গয়না মিললো - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ নভেম্বর ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্রণী ব্যাংকের দুই লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার গয়না মিললো

নিজস্ব প্রতিনিধিঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লকার খোলার সময় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার দুটি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআরের সিআইসি তা জব্দ করে।

সিআইসির শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি মেনে লকার দুটি খুলেছি। সেখানে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। এখন ওনার (শেখ হাসিনা) আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে।

অগ্রণী ব্যাংকের এই লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআরের সিআইসি। সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকার।

পূবালী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১০

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১১

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৪

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৫

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৬

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৭

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৮

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৯

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

২০

Design & Developed by BD IT HOST