মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুন ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
​জামালপুরের মাদারগঞ্জে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ নির্মূল করে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ‘ওপেন হাউস ডে’ ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​গত ৩ জুন বুধবার বিকেলে মাদারগঞ্জের তেঘুরিয়া বাজারে এই সমাবেশের আয়োজন করা হয়। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাম্মদ ফারহানা ইয়াসমিন।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির।
​উন্মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এলাকায় মাদকের বিস্তারসহ নানা অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
​জনসাধারণের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মোছাম্মদ ফারহানা ইয়াসমিন। তিনি উপস্থিত এলাকাবাসীকে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। তিনি যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানান।
​একই সঙ্গে, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ কর্মকর্তাকে জনবান্ধব সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদারগঞ্জ থানা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST