বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ নভেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও বিজনেস সেমিনার। ২৯ নভেম্বর শনিবার বিকাল ৪ টা রাজধানীর বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্টার বাংলাদেশ মিডিয়া ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীসহ সকল পেশার অবদান ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা শেষে ই-ক্রয় প্রেজেন্টস “(বিপিএ) বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫” বিতরণ করা হয়।
আলোচনা সভায় সম্মাননা প্রাপ্তদের সফলতার কথাগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া শেয়ার করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর চেয়ারম্যান ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশক খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির প্রফেসর ড. এম. এ সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম মুশফাকুল আলম,বিটিভি’র সিনিয়র রিপোর্টার ও সংগঠক জিহাদুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সোহেলী সুলতানা, সাউথ এশিয়া ভিশনারী ইউথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ খোকন মিয়া,সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।

উক্ত অনুষ্ঠানে মিডিয়া নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি দক্ষ হাতে সঞ্চালনায় করেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিকার সবুজ রয়।

ব্যবসা-বাণিজ্য, শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট,ম্যানুফ্যাকচারিং,রপ্তানি ব্যবস্থাপনা, আইন ও মানবাধিকার, ব্র্যান্ডিং এবং মার্কেটিং, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং-ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স,ডিজিটাল মার্কেটিং, শিক্ষা ব্যবস্থাপনা, সাহিত্য, সামাজিক কর্মকান্ড, চিকিৎসা, নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরণীয় বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জনকে “(বিপিএ) বেষ্ট প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় আয়োজক খন্দকার আছিফুর রহমান অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানাপ্রাপ্তরা সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST