নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ পৌরসভার প্রকৌশলীর ঘুষ গ্রহণের অভিযোগ,রেস্টুরেন্টে বসে টাকা গুনার ছবি ভাইরাল

নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি পৌরসভাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলোতে তাকে রেস্টুরেন্টে বসে টাকা গুনতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। এসব ছবি ঘিরে জনমহলে নানা গুঞ্জন ও সমালোচনা চলছে।এদিকে, পৌরসভার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করেছে—প্রকৌশলী শাহাদাৎ হোসেন ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করেন না। এমনকি নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন হলেও বিভিন্ন অজুহাতে ঠিকাদারদের হয়রানি করা হয় বলেও অভিযোগ করেছে তারা। অভিযোগকারীরা তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিগুলো ভিত্তিহীন, এগুলো এআই-জেনারেটেড হতে পারে বা ব্যক্তিগত পারিবারিক লেনদেনের কোনো মুহূর্ত। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো সত্য নয়, যথাযথভাবে তা খারিজও করা হয়েছে।”মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে প্রাথমিক যাচাই-বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মাঝেও চলছে ব্যাপক আলোচনা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST