ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি’র ওপর সংঘটিত নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল আয়োজন করে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি উপজেলা শহীদ মিনারে শেষ হয়।

মিছিলটি নেতৃত্ব দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শিবলী সাদিক। এসময় উপস্থিত সরাইল উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাকিমুর রহমান ও শিফাত ইসলাম নুর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল সরকারি কলেজ তাদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এসময় মুস্তাকিমুর রহমান বলেন, একজন প্রার্থীকে নির্বাচন সামনে রেখে এভাবে হামলা করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি দাবি করেন, এ ঘটনার দ্রুত বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা নির্ভেজাল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। সরাইলের তরুণ রাজনৈতিক কর্মীরা জানান যে কোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদল সবসময়ই প্রতিবাদী ভূমিকা পালন করবে।

শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবলী সাদিক বলেন, শরীফ ওসমান হাদি’র ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর বর্বর আক্রমণ। তিনি সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

প্রতিবাদ মিছিলটি সরাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST