নিউজ এডিটর
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল ও কয়েক লাখ টাকা নিয়ে বাড়ি থেকে উধাও ছেলে, বাবা-মাকে মারধোরের অভিযযোগ

মোঃ রাসেল রানা,জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে পিতার মোটরসাইকেল ও কয়কে লাখ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হযরত আলীর বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ হষরত আলী। তিনি ওই এলাকার বাসিন্দা মোঃ আমজাদ আলীর একমাত্র সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে হষরত আলী তার পিতা আমজাদ আলী ও মাতা মোছাঃ হরবোলা বেগমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মারমুখী আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর বাড়িতে রাখা একটি মোটরসাইকেল ও কয়েক লাখ টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পরপরই আমজাদ আলী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে প্রশাসনের সহায়তা চান। তিনি অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে অসদাচরণ করে আসছিল এবং একাধিক বিয়ে করায় পারিবারিক অশান্তি আরও বেড়ে যায়। আমজাদ আলী বলেন, “আমার ছেলে আমাদের হুমকি দিয়ে টাকা-পয়সা ও মোটরসাইকেল নিয়ে চলে গেছে। আমরা তার নিরাপত্তা ও আমাদের সম্পদের বিষয়ে উদ্বিগ্ন। দ্রুত তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।” এ বিষয়ে স্থানীয়রা জানান, পরিবারটি ঘটনার পর চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে, ভুক্তভোগী পরিবার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের তৎপরতায় দ্রুত অভিযুক্ত যুবকের সন্ধান মিলবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST