তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে জেলা তাঁতীদলের প্রচার মিছিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ জানুয়ারী ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে জেলা তাঁতীদলের প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আগমন উপলক্ষে
জেলা তাঁতীদলের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারে সামন থেকে কোর্ট পয়েন্টে গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২২ জানুয়ারী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর জনসভা সফল করার লক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আহবায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে ও জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান। তার হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।

তিনি আরো বলেন,  আগামী ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাঠে তারেক রহমানের সমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে।  এজন্য প্রতিটি জাতীয়তাবাদী কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, মহা নগর তাঁতীদলের আহবায়ক কয়েছ আহমদ,যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রফিক আহমেদ, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নেওয়ার,যুগ্ম আহবায়ক মন্জুর আহমেদ, যুগ্ম আহবায়ক বেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আহমদ,সিলেট জেলা তাঁতীদল সদস্য এম জব্বার, দুলাল আহমদ, শামিম আহমদ,মোহাম্মদ মহন আহমদ, সালাউদ্দিন, শের আলি, আব্দুর রহিম, আজাদ মিয়া, সুমন আহমদ, রাকিবুল ইসলাম খান, নাসির উদ্দীন,জসিম উদ্দিন, বিলাল আহমদ, সদর উপজেলা তাঁতীদলের মাহবুবুর রহমান লোকমান, মোহাম্মদ বাবুল মিয়া, আজাদ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ,নবী হোসেন, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আবদুল মান্নান,প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১১

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১২

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৩

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৪

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৫

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৬

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৭

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৮

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৯

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST