কৃষি ও কৃষক ভালো থাকলে বাঁচবে দেশ ও দেশের মানুষ, ময়মনসিংহে তারেক রহমান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ জানুয়ারী ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি ও কৃষক ভালো থাকলে বাঁচবে দেশ ও দেশের মানুষ, ময়মনসিংহে তারেক রহমান

মোঃ ইমরুল আহসানঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষি ও কৃষক ভালো থাকলেই দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। যারা দুর্নীতি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ২৭ মিনিটের বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।

তারেক রহমান বলেন, বিগত বিএনপি সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা হয়েছিল। ভবিষ্যতেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, একটি দল পতিত স্বৈরাচার সরকারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে ওই দলেরও দুজন সদস্য মন্ত্রী ছিলেন।

তিনি প্রশ্ন রাখেন, বিএনপি যদি দুর্নীতিতে জড়িত হতো, তাহলে তারা তখন কেন পদত্যাগ করেননি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি। তিনি দেশকে ভয়াবহ দুর্নীতির হাত থেকে রক্ষা করেছিলেন। বিএনপি কখনো দুর্নীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না।তিনি বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সরকারে থেকে দেশের সব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে।তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর একটি দল মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার হরণ করেছে। এর ফলেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে এবং উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণের সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ দিয়ে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিএনপি ফ্যামিলি কার্ড চালু করতে চায় এবং কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST