জাফলং সীমান্ত এলাকায় হাশেম মিয়ার দোকান লুটপাট থানায় অভিযোগ ? - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৩ মে ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলং সীমান্ত এলাকায় হাশেম মিয়ার দোকান লুটপাট থানায় অভিযোগ ?

সিলেট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নতুন বাজার এলাকার মোঃ হাশেম মিয়ার দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে।
এ বিষয়ে হাশেম মিয়া বাদীর হয়ে মঙ্গলবার ০২/০৫/২০২৩ ইংরেজি তারিখে গোয়াইনঘাট থানায় কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে পূর্ব শত্রুতার জের ধরে হাশেম মিয়ার দোকান ভাঙচুর ও ৩ লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে আরো জানা গেছে যে বিগত ৮ মাস আগে হাশেম মিয়া উক্ত অভিযোগের আসামিদের সাথে কোন এক সূত্র পাতে কথা কাটাকাটির ঝগড়া বিবাদ হয়েছিল তখন স্থানীয় এলাকার মুরুব্বিয়ানগণ উভয়পক্ষকে মীমাংসা করে দিয়েছিলেন
এরপর থেকে উক্ত অভিযোগের আসামিগণ হাশেম মিয়ার সাথে ঝগড়া বিবাদ মারামারি করার জন্য বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু হাশেম মিয়া নিরীহ মানুষ বলে ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলতেন।
এক পর্যায়ে মঙ্গলবার দুপুর আনুমান ১১ ঘটিকার দিকে হাশেম মিয়া তাহার দোকানের কর্মচারীকে দোকানে রেখে একটি জরুরী কাজের জন্য বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর অনুমান ১২ টার দিকে দোকান কর্মচারীর ফোনের মাধ্যমে খবর জানতে পারেন যে একদল সন্ত্রাসী (১) ফজল মিয়া (২) আব্দুল জব্বার (৩) ডালিম মিয়া সহ অজ্ঞাত আরো দুই তিন জন মিলে হাশেম মিয়ার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা বিভিন্ন ধরনের ৮০ হাজার টাকার সিগারেট ৯০ হাজার টাকা মূল্যের দুইটি ফ্রিজ এবং ফ্রিজে থাকা প্রায় ত্রিশ হাজার টাকার মূল্যের মালামাল ও দোকানের গ্লাস ভাঙচুর প্রায় আরো ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ অভিযোগে উল্লেখ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় গোয়াইনঘাট থানায় আইনের আশ্রয় নিয়ে হাশেম মিয়া অভিযোগ করার পরও থানা পুলিশ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেন নাই বলে জানা গেছে।
কিন্তু এদিকে হাশেম মিয়া থানায় অভিযোগ করার কারণে উক্ত অভিযোগের সন্ত্রাসীরা হাসেম মিয়াকে প্রাণে হত্যা করার জন্য হুমকি দিচ্ছেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় গোয়াইনঘাট থানা পুলিশের অনুরোধ জানান হাসিম মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST