নিউজ এডিটর
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিম্নমানের খেজুর নামি-দামি মোড়কে,ভোক্তা অধিকারের জরিমানা তিন লাখ টাকা

জেলা প্রতিনিধি,টাংগাইলঃটাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় আড়তে নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর মোড়কজাত ও বেশি দামে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে তিন লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলায় খেজুরের আড়ত হিসেবে পরিচিত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ওই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা জেলার বাজারগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন।এরই অংশ হিসেবে মঙ্গলবার নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর প্রক্রিয়াজাত করায় ‘নিউ সোনার গাঁ’ ফার্মকে এক লাখ টাকা ও ‘এলেঙ্গা ফ্রুটস’কে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এলেঙ্গা পৌরসভায় ‘বাবুল হোসেন’ নামে এক ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল রাধুনী মিষ্টি সজ পণ্যে ক্ষতিকারক কেমিকেল পাউডার ব্যবহার করে বাজারজাত করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।তিনি জানান, এই রমজানকে কেন্দ্র করে বাজারগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে- যাতে সাধারণ মানুষ সিয়াম সাধনার মাসে প্রতারিত না হয়।অভিযান চালানোকালে টাঙ্গাইল জেলা সেনেটারী ইন্সপেক্টর নাজিমুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST