নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুমের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল ইন্টার মায়ামির জন্য। মেজর লিগ সকার-এ প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ২–০ গোলে হারার পর অরল্যান্ডো সিটির বিপক্ষেও ম্যাচের প্রথম ২৪ মিনিটেই দুই গোল হজম করে বসে দলটি। ফলে মৌসুমের প্রথম ১৩৫ মিনিটে মোট ৫–০ গোলে পিছিয়ে ছিল লিওনেল মেসির দল। প্রথমার্ধ শেষে খেলোয়াড়দের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট থাকলেও বিরতির পর পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। কোচ হাভিয়ের মাসচেরানো কৌশলগত পরিবর্তন এনে লেফটব্যাক নোয়া অ্যালেনের জায়গায় আক্রমণাত্মক খেলোয়াড় মাতেও সিলভেত্তিকে নামান, যা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান তরুণ সিলভেত্তি। এরপর শুরু হয় লিওনেল মেসির জাদু। ৫৭ মিনিটে ছয় ডিফেন্ডারের দেয়াল ভেদ করে বাঁ পায়ের নিখুঁত শটে মৌসুমে নিজের প্রথম গোল করেন তিনি, ম্যাচে ফেরে সমতা। সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৮৫ মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করেন তালিসকো সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি–কিকে জোড়া গোল পূর্ণ করেন মেসি, যা ছিল তাঁর ক্যারিয়ারের ৭০তম ফ্রি–কিক গোল। শেষ পর্যন্ত ৪–২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এমএলএসের নিয়মিত মৌসুমে প্রথম ৫৫ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫২-তে। এর মধ্যে শেষ ৪৯ ম্যাচেই তিনি করেছেন ৫১ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৮৯৮—৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র দুই গোল দূরে আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচ শেষে অ্যাপল টিভিকে মাসচেরানো বলেন, গত মৌসুমে অরল্যান্ডো তাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল এবং এই ম্যাচ জিততে নিখুঁত পারফরম্যান্স প্রয়োজন ছিল। খেলোয়াড় হিসেবে এমন লড়াই উপভোগ করতেন বলেও জানান তিনি। আগামী শনিবার ওয়াশিংটনের ডিসি ইউনাইটেডর বিপক্ষে অডি ফিল্ডে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST