
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র ও ইরান তাৎক্ষণিকভাবে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধ বিরতির শর্ত গুলো দেখলে যে কেউ বুঝতে পারবে, এটা যুদ্ধ বিরতির নামে ইরানের একচেটিয়া ঐতিহাসিক বিজয় হিসেবে বিবেচিত হবে।
আলহামদুলিল্লাহ সকাল ছয়টার পরে পারস্য সভ্যতা ধ্বংস করার হুমকির মেয়াদ শেষে আল্লাহর রহমতে ইরানের ইসলামের ইতিহাসের খন্দকের যুদ্ধের মতো বিজয় হয়েছে!
সিএনএন এর মাইকেল রিওসের প্রতিবেদন অনুযায়ী , প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওযার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা স্থগিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের সামরিক বাহিনী সমন্বয় করবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি অনুসারে, ইরান বলেছে যে তারা এক বিরাট বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের ১০-দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে।
পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, “শত্রু, ইরানি জাতির বিরুদ্ধে তার অন্যায্য, বেআইনি এবং অপরাধমূলক যুদ্ধে এক অনস্বীকার্য, ঐতিহাসিক এবং চূর্ণকারী পরাজয় বরণ করেছে। আমাদের হাত ট্রিগারে রয়েছে এবং শত্রুপক্ষের সামান্যতম ভুলের কারণেই পূর্ণ শক্তিতে আবার জবাব দেওয়া হবে,” জানিয়ে এতে সতর্ক করা হয়।
ইরানের ১০-দফা।
১. ইরানের ওপর আর কোনো হামলা হবে না, এই নিশ্চয়তা দেওয়া।
২. শুধু যুদ্ধবিরতি নয়, যুদ্ধের স্থায়ী অবসান।
৩. লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা।
৪. ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
৫. ইরানের মিত্রদের বিরুদ্ধে সব আঞ্চলিক লড়াই বন্ধ করা।
৬. এর বিনিময়ে, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে।
৭. ইরান প্রতিটি জাহাজের ওপর ২০ লক্ষ ডলার হরমুজ ফি আরোপ করবে।
৮. ইরান এই ফি ওমানের সাথে ভাগ করে নেবে।
৯. হরমুজের মধ্য দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরান নিয়মকানুন সরবরাহ করবে।
১০. ইরান ক্ষতিপূরণের পরিবর্তে পুনর্গঠনের জন্য হরমুজ ফি ব্যবহার করবে।
যদিও সব কিছু ১৪ দিনের বিরতির একটা সাময়িক পদক্ষেপ বা সম্মতি কিন্তু চুড়ান্ত হতে শর্তগুলো নিয়ে আরও আলোচনা হবে!
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST