জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ মাদারগঞ্জ উপজেলায় জামিন পাওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অরুন কুমার সাহা। বৃহস্পতিবার আদালত থেকে কারামুক্ত হওয়ার মুহূর্তেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে পুনরায় হেফাজতে নেয়।

জানা গেছে, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় অরুন কুমার সাহা দীর্ঘদিন কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন। তবে জেলগেটে আসার পরপরই সেখানে ওত পেতে থাকা ডিবির একটি দল তাকে আবারও আটক করে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ ও মামলা থাকায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সুনির্দিষ্ট নতুন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত জানানো হয়নি।

প্রভাবশালী এই নেতার পুনরায় গ্রেপ্তারের ঘটনায় মাদারগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১০

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১১

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১২

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৩

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৪

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৫

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৬

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৮

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৯

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

২০

Design & Developed by BD IT HOST