নিউজ এডিটর
২৯ জুন ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃসিরিজে সমতা ফেরাতে শেষ ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে জয়ের আশা জাগিয়েছিলেন হার্শিত রানা। দুই বলে যখন জয়ের জন্য দরকার ৮ রান তখন পারলেন না তিনি। রোমাঞ্চকর ম্যাচে ১ রানের জয় পেল আয়ারল্যান্ড, সেই সঙ্গে জিতে নিল সিরিজও।বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ভারতের ইনিংস।এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। যে কোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে আইরিশদের প্রথম সিরিজ জয় এটি। এই হারে টি-টোয়েন্টিতে ভারতের টানা ১৬ সিরিজ জয়ের রেকর্ড থামল।লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। শূন্য রানে বিদায় নেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়াস আইয়ার (১০), ইশান কিশান (১২), অক্ষর প্যাটেল (১৪)।অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি করে লড়াই করেছেন তিলক ভার্মা। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে ১০ বলে ২১ রান করে আশা জাগিয়েছিলেন হার্শিত রানা, তবে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। আয়াল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হোলার্ড ও জাই মন্ড্রা।এর আগে টস জিতে এদিনও আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। হ্যারি টেকটরের ৫৩, বেঞ্জামিন কালিটজের ৩৭ এবং শেষ দিকে জর্জ ডকরলের ১৯ রানের ওপর ভর করে লড়াই করার মত পুঁজি পায় স্বাগতিকরা।ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন জাই মন্ড্রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST