ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জুলাই ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

অনলাইন ডেস্ক:
​স্বপ্ন ছিল দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি শেষে আপনজনদের বুকে ফিরে আসার। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই মাঝআকাশে থেমে গেল জীবনের চাকা। ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহুবন্দ গ্রামের প্রবাসী ফখরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে ইতালিতে কঠোর পরিশ্রম করছিলেন ফখরুল। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসের মাটিতে দিনরাত ঘাম ঝরিয়েছেন তিনি। অবশেষে সব গুছিয়ে হাসি মুখে পরিবারের কাছে ফেরার উদ্দেশ্যে তিনি ইতালির একটি বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
​যাত্রাপথে বিমানের ভেতরেই তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন। সময়ের সাথে সাথে তার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকলে বিমান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে নিকটবর্তী দেশ জর্জিয়ায় বিমানটি অবতরণ করায়। সেখানে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​দীর্ঘদিন পর প্রিয় মানুষটি জীবিত অবস্থায় বুকে জড়িয়ে ধরার অপেক্ষায় প্রহর গুনছিল তার পরিবার। কিন্তু সেই হাসিমুখের পরিবর্তে এখন কফিনবন্দি নিথর দেহ হয়ে ফিরছেন ফখরুল। এই হৃদয়বিদারক খবরটি গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই বড়লেখার মহুবন্দ গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া, নিহতের পরিবারে চলছে বুকফাটা আর্তনাদ।
​তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST