নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরোআজ শুক্রবার , ৩১ জুলাই ২০২৬  তারিখে  চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার বিকালে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টাইব্রেকারে তারা আলোর ঠিকানাকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর সভাপতিত্বে ও মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, আবু সৈয়দ মাহামুদ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, নাসির মিয়া, জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মোঃ সরওয়ার আলম চৌধুরী, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, মুসা বাবলু, লিটন বড়ুয়া, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, আবদুল মোমেন বাবু, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল প্রমুখ।খেলার প্রথমার্ধে দুই দল ১টি করে পেনাল্টি আদায় করলেও প্রথমে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করতে আলোর ঠিকানার অধিনায়ক আরিফুল ইসলাম ব্যর্থ হয়। পরে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী অধিনায়ক রফিকুল ইসলাম। দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও খেলার শেষ মুহুতে কাউন্টার এটাক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আলোর ঠিকানার মোঃ সাইফ উদ্দিন। পরবর্তীতে ম্যাচ ড্র থাকায় ট্রাইবেকারে ৮ – ৭ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী – আলোর ঠিকানাকে পরাজিত করে গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ১ম শিরোপা ঘরে তুলে। ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকরাম হোসেন, টুর্নামেন্টের সেরা গোলদাতা সামিউর রহমান, সুশৃঙ্খল দল কল্লোল সংঘ গ্রীন, সেরা টিম ম্যানেজার ইউনুচ মিয়া জুয়েল, সেরা কোচ বাহার হোসেন খান। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST