অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্স (OEA)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার–এ অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে ২০২৬ সালের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে দৈনিক যুগান্তরের হাসান শরীফকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন কমিটির সহসভাপতি হয়েছেন বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসির কামরুল ইসলাম রুবেল ও দৈনিক কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের পলাশ মাহমুদ এবং সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব।অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন জামিল ও বার্তা২৪.কম-এর মানসুরা চামেলী।

এর আগে এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান শরীফ। সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মঈন বকুল এবং বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল। আলোচনা শেষে উভয় প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পরে আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান। তিনি বলেন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের মঞ্জুরুল হক, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ, দৈনিক যুগান্তরের আতাউর রহমান ও রবিনসহ বিভিন্নপ্রিন্ট মিডিয়া,ব্রডকাষ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST