অভিনেতা মন্টুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান অস্ত্র-মাদকসহ ছেলে আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনেতা মন্টুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান অস্ত্র-মাদকসহ ছেলে আটক

সাভার প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় নাট্যজগতের একসময়কার আলোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযানে মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুনসহ চারজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, তারা রাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পান। এরপরই যৌথবাহিনী গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন মন্টুর বাড়ি ঘিরে তল্লাশি চালায়।

যৌথবাহিনী জানিয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম এবং মাসুমা আক্তার রিয়া নামে এক তরুণী।

স্থানীয়রা জানান, গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মন্টুর বাড়ি ঘিরে ধরে তল্লাশি চালায়।

একই রাতে কামরাইল এলাকায় আলাদা অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মোট সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এ আর মন্টু একসময় নাট্যাঙ্গনে নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধও নতুন নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST