আওয়ামী লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৫, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

অভিযোগ বার্তা ডেস্কঃ

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা উচ্ছেদ করলো জেলা প্রশাসন।আজ শহরের জয়নুল আবেদিন উদ্যানের ভিতরে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এই অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এক যৌথ অভিযান চালায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উচ্ছেদ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার এবং বন বিভাগের লোকজন এতে অংশ নেন। একইসঙ্গে উচ্ছেদ করা হয়েছে জয়নুল উদ্যান এলাকায় অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটও।

তবে অভিযানের শুরুতেই মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণী গুলোকে বন বিভাগের হেফাজতে নিয়ে যাওয়া হয় বলে জানান ময়মনসিংহ রেঞ্জের অফিসার রিদুয়ানুল হক। তিনি বলেন, এই চিড়িয়াখানাটি অবৈধ ছিল তাই জেলা প্রশাসন এটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে চিঠি পাঠায় এখানে থাকা বন্য প্রাণীগুলো সরিয়ে নিতে। এখানে ৫টি হরিণ, দুটি ময়ুর, একটি গাধা, কিছু ঘুঘু পাখি, দুটি ইমু পাখি পাওয়া গেছে। এই প্রাণী গুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

এসময় সিটি করপোরেশন সূত্রে জানা গেছে,জয়নুল আবেদিন উদ্যানে মিনি চিড়িয়াখানা এবং-সংলগ্ন শিশুপার্কের ভূমি ইজারার চুক্তিপত্র বাতিল করে গত ২৬ জুন ইজারা গ্রহীতা মোঃ সেলিম মিয়াকে চিঠি দেয় সিটি করপোরেশন। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে সেখানকার অবকাঠামো ও পশুপাখি নিজ হেফাজতে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। ইজারা গ্রহীতা সেলিম মিয়া হলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক। চলতি বছরের ৮ মার্চ ওই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। সেলিমের নামে এটি লিজ নেওয়া হলেও মূলত এর নিয়ন্ত্রক ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান।।

সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ জুন তৎকালীন পৌরসভা এই মিনি চিড়িয়াখানাটি ১০ বছরের জন্য ইজারা দেয়। ২০২৪ সালের ৩০ জুন ইজারার চুক্তির মেয়াদ শেষ হয়। ৬ লাখ টাকায় চিড়িয়াখানাটির ইজারার মেয়াদ শেষ হলেও জমা দেওয়া হয়েছে মাত্র ৩ লাখ ৩০ হাজার টাকা।

তবে চিড়িয়াখানার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন দাবি করে বলেন, আমাদের কাগজপত্র আছে, তাদের দেখানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে এটি অবৈধ।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ বলেন, ইজারাদার   চুক্তির শর্ত ভঙ্গ, অর্থ পরিশোধ না করায় মিনি চিড়িয়াখানা ও পাশের জমিতে করা শিশুপার্কের চুক্তি বাতিল করে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের স্থানে শিশুদের জন্য ‘কিডস জোন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও থাকবে শিশুদের জন্য লাইব্রেরি, খেলনা ও কিছু রাইড থাকবে এবং বাগান করে দেওয়া হবে। শিশুরা সেখানে খেলাধুলা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST