একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ মার্চ ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সদর ও সাটুরিয়া উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন তরুণী ও একজন অজ্ঞাতপরিচয়ের নারী।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে।এছাড়া পশ্চিম শানবান্দা এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

অপরদিকে সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আহাদ আলীর মেয়ে।

উদ্ধার হওয়া তিনটি মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কালীগঙ্গা নদীতে ভাসমান নারীর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST