কথিত 'জুলাই যোদ্ধা' সুরভীকে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কথিত ‘জুলাই যোদ্ধা’ সুরভীকে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে আটক

গাজীপুর প্রতিনিধিঃ

চাঁদাবাজী , ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত কথিত ‘জুলাইযোদ্ধা’পরিচয় দানকারী তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) রাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।এই চক্রের অন্যতম মূল হোতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীর নাম উঠে আসে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি গত কয়েক মাসে ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। মামলার আসামি করা, পুলিশী হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার নাম করে বিপুল অর্থ দাবি করে আসছিল চক্রটি।

গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ভিডিও এবং বিতর্কিত কিছু ‘লাইভ’ প্রোগ্রামের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

সুরভী’র বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের এই পরিচিতিকে কাজে লাগিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে তাদের ব্যক্তিগত তথ্য বা মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST