নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

প্রবাসের খবরঃকানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী প্রার্থীদের জন্য ১২টি বিশেষ ড্র অনুষ্ঠিত হয়েছে। এসব ড্রয়ের মাধ্যমে মোট ৬০ হাজার ৫০০ জনকে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে কানাডায় অভিবাসনে আগ্রহী বাংলাদেশিদের জন্যও ফরাসি ভাষা শেখা বাড়তি সুযোগ তৈরি করতে পারে।সর্বশেষ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ড্রয়ে আরও ৫ হাজার প্রার্থীকে স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি)। এ ড্রয়ে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের সর্বনিম্ন কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম (সিআরএস) স্কোর ছিল ৪০৭।চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য মোট ১২টি ড্র অনুষ্ঠিত হয়। বছরের শুরুর দিকে কয়েকটি ড্রয়ে তুলনামূলক বেশি প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে অধিকাংশ ড্রয়ে ৪ হাজার থেকে ৫ হাজার প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। এসব ড্রয়ের মাধ্যমে কানাডার অভিবাসন ব্যবস্থায় ফরাসিভাষী দক্ষ কর্মীদের গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।বাংলাদেশিদের জন্য কেন গুরুত্বপূর্ণকানাডায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশিদের জন্য ফরাসি ভাষায় দক্ষতা বাড়তি সুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে যাঁরা ইতিমধ্যে ইংরেজিতে দক্ষ, তাঁদের জন্য ফরাসি ভাষা শেখা এক্সপ্রেস এন্ট্রিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ানোর একটি কার্যকর উপায় হতে পারে।কানাডার সরকারি ভাষা ইংরেজি ও ফরাসি। তবে দেশটির কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো সরকারের অভিবাসননীতির অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে ফরাসিভাষী দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে বিশেষ নির্বাচনপ্রক্রিয়া চালু রেখেছে আইআরসিসি।কানাডা সরকারের লক্ষ্য, কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ফরাসিভাষী জনগোষ্ঠীর বিকাশ ঘটানো। একই সঙ্গে শ্রমবাজারের চাহিদা পূরণ, দক্ষ কর্মীর সংকট মোকাবিলা এবং স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখাও এ উদ্যোগের উদ্দেশ্য। এ কারণে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রিতে বিশেষ ড্র আয়োজন করা হচ্ছে।ফরাসিভাষী অভিবাসীদের জন্য লক্ষ্যমাত্রাকুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা গ্রহণের ক্ষেত্রে কানাডা সরকার চলতি বছরের জন্য ৩০ হাজার ২৬৭ জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৭ সালে এ সংখ্যা বাড়িয়ে ৩১ হাজার ৮২৫ জন করার পরিকল্পনা রয়েছে।তবে সরকারের নির্ধারিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা এবং এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে দেওয়া আমন্ত্রণপত্রের সংখ্যা এক বিষয় নয়। চলতি বছর ফরাসিভাষী প্রার্থীদের ১২টি ড্রয়ে ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ দেওয়া হলেও এর অর্থ এই নয় যে, আমন্ত্রণ পাওয়া সবাই ইতিমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।এক্সপ্রেস এন্ট্রিতে আমন্ত্রণ পাওয়ার পর প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী বসবাসের জন্য পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়। এরপর আইআরসিসি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতার প্রমাণ, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত যাচাই করে। সব প্রক্রিয়া শেষে আবেদন অনুমোদিত হলে তবেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়।শুধু ফরাসি ভাষায় দক্ষ হলেই কানাডার স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। ভাষাগত দক্ষতা বিশেষ ড্রয়ে নির্বাচিত হওয়ার সুযোগ বাড়ালেও এটি পিআরের নিশ্চয়তা নয়। প্রার্থীকে এক্সপ্রেস এন্ট্রির আওতাধীন সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা পূরণ করতে হবে। পাশাপাশি ভাষা পরীক্ষার মাধ্যমে দক্ষতার প্রমাণ, প্রয়োজনীয় সিআরএস স্কোর এবং অন্যান্য শর্তও পূরণ করতে হবে।এক্সপ্রেস এন্ট্রি মূলত কানাডায় দক্ষ কর্মী নেওয়ার একটি অনলাইন আবেদন ও নির্বাচনব্যবস্থা। এ ব্যবস্থায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সিআরএস স্কোর নির্ধারণ করা হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরি ও সাধারণ ড্রয়ের মাধ্যমে সর্বোচ্চ স্কোরধারী বা নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট ড্র থাকায় তাঁদের ক্ষেত্রে সাধারণ ড্রয়ের তুলনায় আলাদা প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়। তবে এ ধরনের ড্রয়ে অংশ নিতে হলেও প্রার্থীদের এক্সপ্রেস এন্ট্রির প্রাথমিক যোগ্যতা পূরণ করে প্রোফাইল তৈরি করতে হয়। পাশাপাশি নির্ধারিত মান অনুযায়ী ফরাসি ভাষায় দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।কানাডায় স্থায়ী বসবাসের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশিদের তাই ফরাসি ভাষা শেখার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং এক্সপ্রেস এন্ট্রির নিয়ম ও যোগ্যতার শর্ত সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়াও জরুরি।ফরাসিভাষী অভিবাসীদের জন্য কানাডার বিশেষ ড্র এবং স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে ইংরেজিতে দক্ষ বাংলাদেশিরা অতিরিক্ত ভাষা হিসেবে ফরাসি শেখার মাধ্যমে নিজেদের অভিবাসন–প্রোফাইল আরও শক্তিশালী করতে পারেন। তবে আবেদন করার আগে কানাডার অভিবাসন বিভাগের সর্বশেষ নিয়ম, ভাষা পরীক্ষার শর্ত এবং সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা যাচাই করা প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

১

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

২

পাবনায় হাট ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

৩

কক্সবাজার সোসাইটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

৫

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

৭

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৮

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৯

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

১০

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১১

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

১২

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১৩

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

১৪

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১৬

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১৭

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৯

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST