কার্টুনবন্দি মরদেহের রহস্য চারদিনেই উন্মোচন পুলিশের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কার্টুনবন্দি মরদেহের রহস্য চারদিনেই উন্মোচন পুলিশের

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জে গৃহবধূ বিউটি গোস্বামীর কার্টুনবন্দি মরদেহ উদ্ধারের চারদিন পর হত্যা রহস্য উদঘাটন করেছে মানিকগঞ্জ পুলিশ।শ্বাসরোধে হত্যার পর কার্টুনবন্দি করে তার মরদেহ ফেলে রেখে যায় ঘাতক স্বামী।অভিযুক্ত অলোক রঞ্জন গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(৮ এপ্রিল) রাতে পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।পুলিশ জানায়,জিজ্ঞাসাবাদে স্বামী অলোক রঞ্জন জানান,তার স্ত্রী বিউটি গোস্বামী বেশির ভাগ সময় ফেসবুক,অনলাইনে বিজনেস ও লাইভ ভিডিও করে সময় কাটাতেন।এ কারনে দুই সন্তানকেও সময় দিতে পারতেন না।কিছু বললেই মা-বাবা তুলে গালাগালি করতেন। দাম্পত্য কলহের কারনে প্রায় তিন বছর ধরে তারা আলাদা ঘরে ঘুমাতেন ।

ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়।এক পর্যায়ে বিউটি গোস্বামী রান্না করতে গেলে পেছন থেকে মুখ ও গলা চেপে ধরে অলোক।এরপর ছেড়ে দিলে ফ্লোরে পড়ে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয় তার।পরে এসির কার্টুনে ভরে রশি দিয়ে বাঁধা হয় তাকে।

এরপর গ্রামের আত্মীয়-স্বজনদের ঈদ উপহার পৌছে দেয়ার কথা বলে একজনের সহায়তায় একটি প্রাইভেটকার ভাড়া করা হয়। পেছনের সিটে কার্টুনটি বসিয়ে রাজধানীর উত্তরা থেকে মানিকগঞ্জের মিতরা এলাকায় আসে তারা।এসময় সহযোগির মাধ্যমে কৌশলে চালককে সামনে ঢেকে নিয়ে মিতরা-বরুন্ডি সড়কের এগারোশ্রী এলাকায় কার্টুনবন্দি মরদেহটি ফেলে দিয়ে প্রাইভেটকারে করেই পালিয়ে যায় স্বামী ও তার সহযোগি।

অলোক রঞ্জন গোস্বামীকে ফরিদপুর থেকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।পুলিশ জানায়,হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে স্বামী।

গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টুনবন্দি বিউটি গোস্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ।দুই সন্তানের জননী বিউটি গোস্বামী লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে তার।স্বামী অলোক রঞ্জনের সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলোক রঞ্জন বায়িং হাইজে চাকুরি করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST