ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো:

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের সহায়তায় চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। কোনো দুর্গত মানুষ যাতে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত নগরবাসীর পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম থেকেই কাজ করছে। পানি দ্রুত নিষ্কাশন, আশ্রয়কেন্দ্র পরিচালনা, রান্না করা খাবার ও ত্রাণ বিতরণসহ জরুরি সেবা অব্যাহত রয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে সব সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। মানুষের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তিনি সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের আশ্বস্ত করেন যে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST