নিউজ এডিটর
৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে চসিক ও নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ,চট্টগ্রামঃ চট্টগ্রাম শহরের পরিবেশগত অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত ‘ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ড্রেনেজ ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর অগ্রগতি পর্যালোচনা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয়ে আজ মঙ্গলবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল -এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চসিকের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ​বৈঠকে নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি দলের পাশাপাশি নেদারল্যান্ডস থেকে আগত বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সুইপস্মার্ট এবং সিডিআর ইন্টারন্যাশনাল-এর কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ পরিষ্কারকরণ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে চসিকের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ প্রমুখ অংশ নেন। বৈঠকে নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি দলের আরো উপস্থিত ছিলেন প্রথম সচিব দূতাবাসের প্রথম সচিব ইঙ্গে ক্লাসেন, বিশেষজ্ঞ নিল্টজে কিলেন, সিনিয়র পলিসি অফিসার শিবলী সাদিক পরে বিশেষজ্ঞ দলটি ‘ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ড্রেনেজ ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন। চসিক-এর পক্ষ থেকে এই স্টাডি বা গবেষণার ভূয়সী প্রশংসা করা হয় এবং প্রতিবেদনটি হাতে পাওয়ার পর তা গুরুত্বের সাথে পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়। বর্জ্য পৃথকীকরণ এবং ড্রেনেজ ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির প্রয়োগ চট্টগ্রামের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়। প্রকল্পের টেকসই বাস্তবায়নের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করা হয়। নেদারল্যান্ডসের পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতের বিশ্বমানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চসিক আগ্রহ প্রকাশ করেছে। প্রকল্পের অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি নিশ্চিতকরণের বিষয়ে চসিক-এর পক্ষ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি প্রদান করা হয়। সফরের অংশ হিসেবে ডাচ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলটি হালিশহর ল্যান্ডফিল এবং চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। ​চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নেদারল্যান্ডস আমাদের একটি কৌশলগত অংশীদার। এই প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রকল্পের ফলাফল এবং পরবর্তীতে গৃহীত পদক্ষেপগুলো চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে একটি পরিবেশবান্ধব ও আধুনিক রূপ দেবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৩

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৪

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৬

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৮

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৯

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১০

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১১

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১২

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৩

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৪

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৫

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৬

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৮

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৯

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০

Design & Developed by BD IT HOST