
মোঃ রাসেল রানা,জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী এই সার্বজনীন পূজার আয়োজন করেছে স্থানীয় পূজা উদযাপন কমিটি।
এ বছর গোপালপুর সার্বজনীন দুর্গাপূজার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী উওম চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন শ্রী রবি ঋষি। তাদের নেতৃত্বে পূজার প্রতিটি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।
পূজা উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে ভক্ত-দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভক্তরা দেবী দুর্গার আরাধনায় মগ্ন হয়ে পূজা, আরতি ও ভোগ প্রদানে অংশ নিচ্ছেন। পূজামণ্ডপকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, এ বছর পূজাকে সফল ও সুশৃঙ্খল করতে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দলও কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গোপালপুর সার্বজনীন পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলারও প্রতীক। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন।
দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপ এলাকা রঙিন আলো, ফুল ও শঙ্খ-ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। প্রতিদিন ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে পূজামণ্ডপ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST