নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও – ১ আসনের উপ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে ৫৭ শতাংশ ভোট নিশ্চিত করেছেন।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত উপ-নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দ্বিতীয় স্থানে রয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৮ হাজার ভোট পেয়ে ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ আব্দুল আলিম নিজামী (বটগাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মোঃ খাদেতুল ইসলাম (হাতপাখা) প্রত্যেকে ৫ হাজার ৭০০ ভোট পেয়ে ১.৫ শতাংশ করে ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট (১ শতাংশ)। এ আসনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ৩ লাখ ৮৬ হাজার ৯০০ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৭৬ শতাংশ। বাতিল ব্যালটের সংখ্যা ৯০০। জয়ের ব্যবধান ২৫ হাজার ভোট। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন খালি হওয়ার পর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মির্জা ফয়সাল আমিন রাষ্ট্রপতির ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় হাট ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

১

কক্সবাজার সোসাইটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

৩

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

৫

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৬

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৭

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৮

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৯

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

১০

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

১২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১৩

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১৪

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১৫

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৮

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৯

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

২০

Design & Developed by BD IT HOST