নিউজ এডিটর
৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকে রূপালী পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা রাণী। আসল নাম রেজিনা হক হলেও চলচ্চিত্র জগতে তিনি ‘রাণী’ নামেই পরিচিত লাভ করেন। দিনাজপুরের ঘাষিপাড়ার এই সন্তান একসময় ছিলেন ঢালিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় তারকা।

​১৯৮৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘আঁখি মিলন’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় রাজকীয় অভিষেক ঘটে রাণীর। ছবিতে তিনি অভিনয় করেছিলেন প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের বিপরীতে। প্রথম ছবিতেই নজর কাড়ার পর আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশকজুড়ে চলচ্চিত্রে নিয়মিত ও একক প্রাধান্য বিস্তার করে অভিনয় করেন তিনি।

​দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী শিল্পী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে—‘আঁখি মিলন’, ‘দাঙ্গা ফ্যাসাদ’, ‘সালমা’, ‘বদনসীব’, ‘আগুন পানি’, ‘পাষাণ’, ‘প্রেম লড়াই’, ‘চোর’, ‘আজকের শয়তান’, ‘বশিরা’, ‘শত্রুতা’, ‘প্রমাণ’, ‘বিদ্রোহী সন্তান’, ‘পরীস্থান’, ‘শাহী খানদান’, ‘আদেশ’, ‘দাগী’, ‘যাদু মহল’, ‘নির্যাতন’, ‘ঘর ভাঙা ঘর’, ‘চাচা-ভাতিজা’, ‘পুষ্পমালা’, ‘দুলারী’, ‘ভাগ্যবতী’, ‘ঈমানদার’, ‘বড় ভাই’, ‘রানী আমার নাম’, ‘প্রতিঘাত’, ‘জবানবন্দী’, ‘অমর বন্ধন’ ও ‘দেশ’ সহ আরও অনেক আলোচিত সিনেমা।

​শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি রাণী, যুক্ত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও। ১৯৯৬ সালে তাঁর প্রযোজনায় নির্মিত হয় ব্যবসা সফল ছবি ‘বশিরা’। এই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন ঢালিউডের প্রয়াত মেগাস্টার চিত্রনায়ক মান্না। মুক্তি পাওয়ার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে বিপুল ব্যবসায়িক সাফল্য অর্জন করে।

​তবে ২০০০ সালের পর থেকে ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও, নব্বইয়ের দশকের চলচ্চিত্রানুরাগীদের কাছে তাঁর অভিনয় এবং রূপালী পর্দার স্মৃতি আজও সমানভাবে অমলিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

২

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

৩

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

৪

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

৫

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৬

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৭

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৮

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৯

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১০

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০

Design & Developed by BD IT HOST