নিউজ এডিটর
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ দুই যুগ ধরে হরিরামপুর দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ির বেহাল দশা, কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১০০ পরিবারের একমাত্র বাসস্থান (ঘরবাড়ি) থাকার অনুপোযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, সামন্য বৃষ্টি হলে টিনের চাল দিয়ে বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। টিনের চালের ছিদ্র দিয়ে অনবরত বৃষ্টির পানি পড়ে।ঘরের ছাউনির বেহাল দশার কারণে অস্থায়ী ভাবে বসবাসরত লোকেরা পলিথিন দিয়ে আটকিয়ে সাময়িক ভাবে বৃষ্টি পানি রোধ করছে।কলোনীর বাসিন্দা মোঃ মোস্তফা (ভুক্তভোগী) জানান,আমাদের ঘরবাড়ির অবস্থা খুবই করুণ,সামন্য বৃষ্টি হলে টিনের চাল দিয়ে অনবরত পানি পড়ে,ঘূর্ণিঝড় হলে ঘরবাড়ি ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে।বর্তমানে পূনরায় ঘরবাড়ি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।এসময় মোসাম্মৎ হেনা বেগম (ভুক্তভোগী) জানান,আমাদের দেখার কেউ নেই! আমাদের একমাত্র থাকার বাসস্থান জরাজীর্ণ হয়ে পড়েছে! আমরা কোথায় যাবো? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নতুন করে ঘরবাড়ি সংস্কার করে দেওয়া হোক।কলোনীর আরেক ভুক্তভোগী আব্দুল লতিফ -দোকানদার জানান,বিগতদিনগুলোতে বার বার আমাদের ঘরবাড়ি নতুন করে সংস্কার কিংবা উন্নতমানের ঘর বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা থাকলেও আদৌও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন পদক্ষেপ।আমরা কলোনীবাসীরা সরকার প্রধান এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান,এ বিষয়টি আমি অবগতছিলেন ছিলাম না।বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।আমি ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে থাকার কারণে আপাতত আমার পক্ষে ব্যবস্থা গ্রহন করা সম্ভব হচ্ছেনা পরবর্তীতে নতুন ইউএনও আসলে কার্যক্রম অবহ্যত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST