দোয়ারাবাজারে ১১ বছরের শিশু গণধর্ষণের শিকার  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৩ মার্চ ২০২৩, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ১১ বছরের শিশু গণধর্ষণের শিকার 

দোয়ারাবাজার প্রতিনিধি। 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের এক শিশু গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত-রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি রাস্তায় বের হলে একই গ্রামের আবুল কালামের বখাটে পুত্র সজিব (২২) ও আব্দুল জলিলের বখাটে পুত্র শরিফ (২০) দুইজন মিলে শিশুটির মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশু বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে তার পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে।

 

স্থানীয় ইউপি সদস্য আলআমিন জানান, ধর্ষণের বিষয়টি শুনে আমি ভিকটিমের পরিবারকে আইনী আশ্রয় নেওয়ার কথা বললে তারা অপরাগতা প্রকাশ করেন। রোববার বিকেলে পুলিশ এসে হাসপাতালে পাঠিয়েছে বলে শুনেছি।

 

ধর্ষিতার ভিডিও বক্তব্য প্রকাশ এবং ঘটনা জানাজানি হয়ে গেলে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ রোববার বিকেলে ঘটনাস্থলে পরিদর্শন করে ভিকটিমকে ওইদিনই সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, রোববার ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST