ধলেশ্বরী নদীর মাটি হরিলুট, হুমকিতে জনপদ ও শিক্ষা প্রতিষ্ঠান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জানুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধলেশ্বরী নদীর মাটি হরিলুট, হুমকিতে জনপদ ও শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন এখন মাটি খেকোদের দখলে। প্রতিদিন রাত-দিন সমানতালে চলছে ধলেশ্বরী নদীর মাটি কাটার মহোৎসব। সাভার,জালসুকাসহ বরাইদ ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ড্রেজার এবং মাহিন্দ্র ট্রাক্টর ব্যবহার করে নদীর মাটি লুটে নিচ্ছে একটি শক্তিশালী চক্র।

অনুসন্ধানে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, এই মাটি বিক্রির বিশাল বাণিজ্যের পেছনে কলকাঠি নাড়ছেন ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রমজান। অভিযোগ উঠেছে,বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন,যারা প্রশাসনের তোয়াক্কা না করেই নদী থেকে বিপুল পরিমাণ মাটি তুলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

ভৌগোলিক অবস্থানের সুযোগ নিচ্ছে এই মাটি খেকোরা । এলাকাটি সাটুরিয়া,দৌলতপুর এবং নাগরপুর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এক উপজেলার প্রশাসন অভিযান চালাতে চাইলে তারা সীমানা জটিলতার ফায়দা নেয়। ফলে কোনো বাধাই মানছে না তারা।মাটি লুটের ভয়াবহ পরিণাম নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষ। বর্ষা মৌসুমে নদী ভাঙন এই এলাকার নিত্যদিনের সঙ্গী।

এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে আগামী বর্ষায় নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো,যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে, তার ঠিক পাশেই রয়েছে একটি মসজিদ এবং একটি বিদ্যালয়। নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে এই ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান দুটি।

স্থানীয় বাসিন্দারা চরম ক্ষুব্ধ হলেও প্রভাবশালীদের ভয়ে সরাসরি কথা বলতে সাহস পাচ্ছেন না। তাদের দাবি,এভাবে মাটি লুট চলতে থাকলে ভিটেমাটি হারিয়ে পথে বসতে হবে শত শত পরিবারকে।

এলাকাবাসীর একটাই চাওয়া—প্রশাসন যেন অতি দ্রুত এই অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ধলেশ্বরী নদী ও নদী তীরবর্তী জনপদকে রক্ষা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST