নিউজ এডিটর
১৫ মার্চ ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় মান্দা ঐতিহ্য বাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে এসেছেন চীনা প্রতিনিধি দল। সরকারি সফরে আসা চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন।আজ শনিবার বিকাল ৩টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দলটি কুসুম্বা মসজিদসহ দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী মি. লি কুন। এ দলের অন্য সদস্যরা হলেন, চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের মহাপরিচালক ঝাং জুনফেং, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক ওয়েন দায়ান, চাইনিজ একাডেমি অব কালচারাল হেরিটেজের সভাপতি লিং মিং, প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ট্যাং উই ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সাধারণ কর্মকর্তা লিউ ঝুকুন। এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের সহকারী কাস্টোডিয়ান ফজলুল করিম, পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, সরকারি সফরে আসা চীনের প্রতিনিধি দলটি কুসুস্বা মসজিদ পরিদর্শনের আগে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরে রাজশাহী পদ্মারপাড় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST