নওগাঁর পত্নীতলায় ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ মে ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ মে) বৃহস্পতিবার উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি জিয়াবাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগীরা । এসময় বক্তব্য রাখেন,পত্নীতলা উপজেলার অশোকানাই গ্রামের মৃত আফছার আলীর ছেলে ভুক্তভোগী ছানোয়ার ও পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার শিবরামপুর (পিড়লডাঙ্গা) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রোস্তম আলী প্রমূখ ।

বক্তারা বলেন,আমরা আমাদের পরিবারের স্বার্থে উন্নত জীবন যাপন করার লক্ষে শ্রমিক হিসাবে সৌদি আবর যাবার সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত মোতাবেক ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম কে বিষয়টি জানাই । কারণ সে দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকেন। তাছাড়া তিনি নিয়মিত লোকজন নিয়ে যান সৌদি আরবে। সেই সুবাদে আমরা তার সাথে যোগাযোগ করলে তিনি আমাদের শ্রমিক হিসেবে নিয়ে যেতে রাজি হয় । কিন্তু তিনি শর্ত দেন যে সৌদি আরবে আসতে হলে এবং ভালো কাজ করতে হলে আমাদের প্রত্যেক কে ৬ লক্ষ ৫০ হাজার করে নগদ টাকা দিতে হবে। আমরা অনেক অনুরোধ করার পরে ৫ লক্ষ ৫০ হাজার টাকা করে দুই জনের মোট ১১ লক্ষ টাকায় নিয়ে যেতে রাজি হন । তার কথা মতো তার স্ত্রী রাফি ও শ্যালক সম্রাট কে আমরা নগদ ১১ লক্ষ টাকা দেই । কথা অনুযায়ী আমাদের গত জানুয়ারী মাসে আমাদের ফ্লাইট হয় । সেখানে যাবার পরে শরিফুল আর আমাদের কাজ না দিয়ে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয়, আমরা অনেক অনুরোধ করলে শরিফুল ইসলাম আমাদের জানায় এখানে কাজ পাইতে হলে আমাদের দুইজন কে আরো ১ লক্ষ করে মোট ২ লাখ টাকা দিতে হবে । আমাদের পরিবার বাধ্য হয়ে তাদের কে সেই টাকাও শরিফুলের স্ত্রী ও শ্যালককে দিয়ে দিই । তারপরেও কাজ না দিলে আমরা প্রতিবাদ জানালে আমাদের মারপিট করে এবং জেলে দেওয়ার ভয় দেখায় । এমনকি আমাদের আকামাও তিনি দেয়নি । এই ভাবে প্রায় তিন মাস চলে। অবশেষে আমরা নিরুপায় হয়ে আমাদের পরিবারের সাথে কথা বলে টিকিটের টাকা নিয়ে দেশে ফিরে আসি । আমরা পরবর্তীতে জানতে পারি শরিফুল, তার স্ত্রী রাফি ও শ্যালক সম্রাট তারা একটি মানব পাচার গ্রুপের সাথে জড়িত আছে। এমতাবস্থায় ন্যায্য বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST