নানা আয়োজনের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানা আয়োজনের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বালিয়াডাঙ্গী বাজারের বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, পল্লী দারিদ্র বিমোচন ফান্ডেশন কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাহারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান। আলোচনা সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের মুনসুরা বেগম, চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামের লিপি আক্তার ও চাড়োল গ্রামের কল্পনা রাণী, ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মনোয়ারা বেগম, দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ফাইমা বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১০

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১১

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১২

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৩

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৪

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৫

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৬

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১৭

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

১৮

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST